রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটের ৩ মাদক ব্যবসায়ী ৩৯ কেজি গাাঁজাসহ দিরাইয়ে আটক

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জ জেলার দিরাই এলাকা থেকে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত সোমবার (৩ ফেব্রেুয়ারি) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ৩ জনই চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তারা হল, চুনারুঘাট থানার ইনাতাবাদ এলাকার মৃত শমরাজ মিয়া ছেলে মো. নাসির মিয়া (৫০), একই এলাকরা ফজলুল হকের ছেলে আলম মিয়া (১৯), বাসুল্লা এলাকার আছন আলীর ছেলে নাজিব মিয়া (২৫)।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, ওইদিন দুপুর সাড়ে বারোটার দিকে সুনামগঞ্জ জেলার দিরাই বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহার করা ১টি সিএনজি জব্দ করে র‌্যাব। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরর মাধ্যমে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com