মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি আটক ॥ জরিমানার টাকা দিয়ে মুক্তি

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার ১ লক্ষ টাকা আদায় সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মাধবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধানি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। মঙ্গলবার বিকালে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করগাওঁ ইউনিয়নের মাধবপুর এলাকায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঘোলডুবা গ্রামের মৃত হাজী আব্দুল বারিকের ছেলে মোঃ নাজমুল হোসেন নজরুল ধানি জমি থেকে মাটি কেটে পরিবেশ বিনষ্ট করছেন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৪ জন শ্রমিককে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে সাবেক চেয়ারম্যান নজরুল জরিমানার টাকা পরিশোধ করলে আটককৃতদের মুক্তি দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com