বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাল করাব ইউপি উপ-নির্বাচনে স্থগিত ৩টি কেন্দ্রের ভোট গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ কাল বৃহস্পতিবার লাখাই উপজেলার করাব ইউনিয়নের উপ-নির্বাচনে স্থগিত ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৪ আগস্ট ওই ইউনিয়নের উপ-নির্বাচনে সহিংসতা ও ভোট ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলি হচ্ছে করাব রহমানীয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ করাব প্রীতিভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও করাব কমিউনিটি সেন্টার মনতৈল। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ৩টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৭৭৩ জন। এসব কেন্দ্রে ১১টি বুথে ৩ জন প্রিজাইডিং, ১১ জন সহকারী প্রিজাইডিং ও ২২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য গত ২৪ আগস্ট অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রের মধ্যে ৬টির ফলাফল প্রকাশ করা হয়। ৬টি কেন্দ্রের ফলাফলে ৩জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে-মোঃ বাদশা মিয়া (আনারস) ৩৫৯৭ ভোট, মনিরুল আলম জসিম (তালা) ২১৭৬ ভোট ও আব্দুল হাই কামাল (কাপ-পিরিচ) পায় ১৬৮৩ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com