মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লস্করপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান ময়না কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান ময়না (৫৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে সদর থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ময়না মেম্বার দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা ও হামলা করেছেন বলে অভিযোগ আছে। এ ঘটনায় লোকড়া গ্রামের বাসিন্দা আসকর আলীর পুত্র হাফিজুর রহমান বাদি হয়ে মুহিবুর রহমান মাহিসহ ৭০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানায়, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com