রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নিজামপুর-দরিয়াপুর সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্ঠা ॥ ৩ ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর-দরিয়াপুর সড়কে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্ঠা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় ৩ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ডাকাতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর-দরিয়াপুর সড়কে ব্যাটারি চালিত ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত জনৈক এক সেনা কর্মকর্তা। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছলে কয়েকজন ডাকাত ইজিবাইকটি গতিরোধ করে। পরে ডাকাতরা চালক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের খিরাজ মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সায়েম হাসান।
ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন- আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা ইজিবাইকটি (টমটম) ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতের কবলে পড়া টমটম ইজিবাইক চালক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এর আগে গত ১৬ জানুয়ারি একই এলাকায় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কৃষি কর্মকর্তা, ঠিকাদার ও অপর এক ব্যক্তির ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ টাকা লুট করে নেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com