রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান ও সাংবাদিক উজ্জলের বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর গ্রামের বাসিন্দা সাংবাদিক মোঃ উজ্জল আহমেদ ও হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। গতকাল শুক্রবার শহরের পুরাতন হাসপাতাল সড়কে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কার্যালয়ে এক সালিশ বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি করা হয়। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে ওই গ্রামের মৃত তমিজ আলীর পুত্র সাংবাদিক উজ্জল আহমেদ ও একই গ্রামের মৃত চান মিয়ার পুত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিন খানের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে উজ্জল আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৯, তারিখ- ০৭/০১/২০২৫ খ্রিঃ। অপর দিকে কামাল উদ্দিন খান হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি সম্পূর্ণ দৃষ্টিকঠোর ও অশান্তির কারণ হওয়ায় সাংবাদিকদের পক্ষ থেকে এর মিমাংসার উদ্যোগ নেয়া হয়। এরই প্রেক্ষিতে গতকাল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সালিশ বৈঠক আহ্বান করা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, এডভোকেট রুহুল হাসান শরীফ, রাসেল চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মঞ্জরুল হক মাসুদ, সাংবাদিক জালাল উদ্দিন জুয়েল, মীর মোঃ সাজন মিয়া, সামিউল হক, আব্দুল মতিন, উজ্জল বণিক প্রমূখ। সভায় উভয়পক্ষ তাদের মধ্যে সৃষ্ট বিরোধের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সাথে তাদের দায়েরকৃত স্ব-স্ব মামলা নিজ নিজ উদ্যোগে প্রত্যাহার করে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com