রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে রাস্তার পাশে গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা নিহত

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শিবনগর গ্রামে রাস্তার পাশে গাছের নিচে চাপা পড়ে অহিদা খাতুন (৬০)নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের শিবনগর গ্রামের খুরশেদ মিয়ার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে শিবনগর গ্রামের আশরাফ আলীর বাগানের গাছ ক্রয়সূত্রে সেলিম ও মোতালিব কাটতে থাকে। গাছ কাটার সময় একটি গাছ ছিটকে ওই গ্রামের অহিদার উপর পড়ে যায়। গাছের নিচ থেকে তাকে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান- ওই মহিলা লাকড়ি কুড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস.আই সুহেল রানা জানান-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com