মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের কাজীর বাজারে সরকারী জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগঞ্জ বাজারে সরকারী রাস্তা ও রাস্তার উভয়পাশে ফুটপাত দখলে নিয়ে দোকানঘর নির্মাণ করেছেন এক প্রভাবশালী। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়ি চালক, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও পথচারীসহ হাজারো মানুয়কে। স্থানীয়রা জানান, বিগত সরকারের আমলে কাজীরগঞ্জ বাজারের মার্কুলী রোডে ওই এলাকার এক প্রভাবশালী প্রভাব খাটিয়ে জোরপূর্বক সরকারী রাস্তার উভয়পাশের ফুটপাত দখল করে ১৫-১৬টি দোকানঘর নির্মাণ করে। এই সড়কটি নবীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মার্কুলী, ফার্মবাজার, বোয়ালিয়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের আনাগোনা এই বাজারে। ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ দোকানপাট, যত্রতত্র স্থাপিত গাড়ির স্ট্যান্ড ও অবৈধ পার্কিংয়ের কারনে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে বাজারে। বাজারের পাশেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাসহ কয়েকটি প্রতিষ্ঠান। রাস্তার উভয়পাশ দখল করে গড়ে উঠা এসব দোকানপাটের কারনে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এসব দোকান বসানোর কারণে বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিনিয়ত ইভটিজিংয়ের শিকার হতে হয় বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com