শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

এনটিভি ইউরোপের ব্যুরোচীফ ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরীর দাদীর ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এনটিভি ইউরোপের ব্যুরোচীফ ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তছনু আহমেদ চৌধুরীর দাদী ফজিরুন্নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুর দেড়টায় ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মরহুমা ৫ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য নাতী নাতনী আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ৩ পুত্র ও ২ কন্যা ইংল্যান্ড প্রবাসী এবং ১ কন্যা পর্তুগাল প্রবাসী। মরহুমার পুত্র কন্যা নাতি নাতনি সবাই দেশে ও প্রবাসে প্রতিষ্ঠিত। ব্যক্তি জীবনে অত্যন্ত পরহেজগার, দানশীল ও পরোপকারী মরহুমা ফজিরুন্নছা চৌধুরী একাধিকবার পবিত্র হজ্জ ও উমরাহ পালন করেন। মৃত্যু সংবাদ শুনে তার নাতি নাতনিরা প্রবাস থেকে দেশে ছুটে আসেন। আজ সোমবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে স্বামী আতাউর রহমান চৌধুরী ও বড় ছেলে শামসুল হক চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। শোক ঃ ফজিরুন্নেছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এনটিভির পরিচালক মোস্তফা সরওয়ার বাবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী ও মোহাম্মদ নাহিজ। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com