সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে জনসভায়-ডাঃ জীবন ॥ সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে তৃণমূল বিএনপি

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর” স্লোগানকে ধারণ করে আজমিরীগঞ্জে গণঅভ্যুথান উত্তর জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর রবিবার ২নং বদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পাহাড়পুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। বদলপুর ইউনিয়ন বিএনপি, আহ্বায়ক মোঃ আব্দুল কাদির মিয়ার ও যুগ্ম আহ্বায়ক গৌর হরি সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। বিশেষ অতিথি ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরস, বানিয়াচঙ্গ ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমজাল হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, মোশারফ হোসেন বাবুল, গোলাম মোস্তফা মধু, আজমিরীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন, সাবেক সভাপতি ফজলু রহমান। এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন। ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান পরিষ্কার করে বলেন- বাংলাদেশ আমার আপনার সবার দেশ, এখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই। সবার সমান অধিকার নিশ্চিতে তারেক রহমানের নেতৃত্বে তৃনমুল বিএনপি কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com