মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের রিজার্ভ টিলা থেকে সুচিত্রা সাওতাল (৫০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কানু সাওতালের স্ত্রী। গতকাল শনিবার দুপুরে লেবু বাগানে কাঠাল গাছের ডালে উড়না দিয়ে পেচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় বরাতে পুলিশ জানায়, সুচিত্রা কয়েকদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। বেদনা বেড়ে গেলে যন্ত্রণায় ছটফট করে। কিন্তু অভাব থাকায় চিকিৎসা করা সম্ভব হয়নি। তাদের ধারণা বেদনা থেকে বাচতে সে আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com