মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মানবেতর জীবন যাপন করছেন নবীগঞ্জের সাংবাদিক মছদ্দর আলী

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের বাসিন্দা প্রকৃত মুক্তিযুদ্ধা এবং প্রবীন ও সিনিয়র সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মছদ্দর আলী সনদপ্রাপ্ত মুক্তিযুদ্ধা হলেও তালিকায় নেই তার নাম। যার ফলে পাচ্ছেন না কোন ভাতা। মিলছে না মুক্তিযোদ্ধার স্বীকৃতি। বর্তমানে অভাব অনটনের কারণে করছেন মানবেতর জীবনযাপন। জানা যায়, নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোঃ মছদ্দর আলী ১৯৭১ইং সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। ১৯৭১ ইংরেজী সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শেরপুরে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে জড়িত ছিলেন। যুদ্ধ চলাকালে তিনি ৫নং সেক্টরে মুক্তিযুদ্ধে নিয়োজিত থেকে যুদ্ধ করেছেন। এই ৫নং সেক্টরের কমান্ডার ছিলেন মীর শওকত আলী ও মেজর ছালেহ আহমেদ, এসিস্ট্যান্ট কমান্ডার ছিলেন দ্বীন মোহাম্মদ ৫নং সাব সেক্টর টেকের ঘাটে। তার প্রকৃত সহযোদ্ধারা হচ্ছেন, যাদের নাম লাল মুক্তিবার্তায় বা ভারতীয় তালিকায় রয়েছে। তারা হচ্ছেন শ্যামা প্রসন্ন দাশ গুপ্ত (বিধুবাবু), শাহ ফজর আলী, জালাল উদ্দীন সিদ্দীকি ও তাজ উদ্দিন আহমদ। অথচ এ তালিকায় তার নাম নেই। তিনি অভাবের তাড়নায় ১৯৮০ইং সালে ইরানে পাড়ি দিয়ে ছিলেন। তিনি ইরান ও আজারভাইজানে দীর্ঘ ৩০ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটিয়েছেন। এই জন্য তিনি মুক্তিযুদ্ধের তালিকা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ২০০৯ইং সালে দেশের বাড়িতে তিনি ফিরে আসেন। মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্তির জন্য আওয়ামীলীগ সরকারের আমলে গত ১৯/০২/ ২০১৭ সালে তিনি লিখিত আবেদন পেশ করেছিলেন। কিন্তু তিনি শারীরিক অসুস্থতা ও কানে না শুনার কারনে মানিত সাক্ষীদের নিয়ে সরজমিনে উপস্থিত করাতে পারেননি। তার কানের মারাত্বক সমস্যা ছিল। তিনি কানে শুনেন নাই, কেউ কোনো কিছু জোরে কথা বললেও কিছুই বুঝেন না। এই জন্য মুক্তিযুদ্ধের বিষয়ে তিনি কিছুই করতে পারেননি। পরবর্তীতে তিনি পূনরায় আপিল করেছিলেন। কিন্তু আপিল করার পরে তাকে কোনো কিছু জানানো হয়নি। মোঃ মছদ্দর আলী আনসার প্রশিক্ষক ও নবীগঞ্জ থানা কমান্ডার হিসেবে তিনি দীর্ঘ দিন যাবত দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তার বয়স ৮৫ বছর। বর্তমানে তিনি শয্যাগত অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com