মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

  • আপডেট টাইম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরোধ চন্দ্র পালের অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় কৃষকরা জানান, কয়েক বছর পূর্বে পইল ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন নিরোধ চন্দ্র পাল। তিনি যোগদান করার পর থেকে তৎকালীন ক্ষমতাশালী দলের লোক পরিচয় দিয়ে প্রভাব কাটিয়ে মাঠ পরিদর্শনে যেতে না। মাঠ পর্যায়ে গিয়ে কৃষি প্রণোদনার তালিকা তৈরি করার কথা থাকলেও তিনি ইউপি সদস্যদের দিয়ে প্রণোদনার তালকা তৈরী করিয়েছেন। ইউপি সদস্যরা তাদের নিজের পছন্দের মতো অকৃষকদের তালিকা করে প্রণোদনা দিয়েছেন। ভূয়া কৃষকরা কৃষি প্রণোদনার সার বীজ খুচরা সার উত্তোলন করে ডিলারদের কাছে বিক্রি করছেন। অথচ প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনা সহায়তা পাচ্ছেন না। যা শুধু একমাত্র উপ-সহকারী কৃষি কর্মকর্তার স্বেচ্ছাচারীতায় এসব অনিয়ম দুর্নীতি হচ্ছে। নাজিরপুর গ্রামের কৃষক আলম মিয়া জানান, পইল ইউনিয়নের থাকা উপ-সহকারী কৃষি অফিসার নিরোধন পাল আমাদের ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নিয়মিত এলাকায় আসছেন না। তিনি মেম্বারদের দিয়ে প্রণোদনার তালিকা তৈরী করেছেন। মেম্বাররা নিজেদের পছন্দের লোকজনদের নাম দিয়ে প্রণোদনার তালিকা করেছেন। এতে আমরা প্রকৃত কৃষকরা সার, বীজ, কীটনাশক পাইনি। এছাড়াও তিনি নিয়মিত এলাকায় না এসে কৃষকদের পরামর্শ সহযোগিতা না করায় এ মৌসুমে ধানি জমিগুলোতে পোকায় আক্রমন করেছে। এতে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ অবস্থায় উপ-সহাকারি কৃষি অফিসারকে অপসারণের দাবি জানাচ্ছি। একই গ্রামের বাবুর মিয়া জানান, কৃষি উপ-সহকারী কর্মকতার নিরোধ পালের এলাকার কৃষকদের জমি পরিদর্শনের নজির নেই। আওয়ামীলীগের কর্মী হিসেবে কাজ করেছেন। মাঠে না গিয়ে মেম্বারদের সাথে আড্ডা দিয়ে দিনের পর দিন শেষ করে মাসের মাস বেতন উত্তোলন করেছেন। তার বিরুদ্ধে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা তাকে অপসারণের দাবি জানাচ্ছি। লামাপইল গ্রামের কৃষক রনু দাশ জানান, বিভিন্ন সময় আমাদের এলাকার কৃষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা না করে ভূয়া কৃষক দিয়ে ট্রেনিং করান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com