শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাল্লা সীমান্তে মা ছেলেসহ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে হবিগঞ্জে মহিলাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় তাদেরকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কলা বাগান নামক স্থান থেকে তাদের আটক করে ৫৫ বিজিবি’র অধিনস্থ বাল্লা বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সাপান্ত গ্রামের লাল চান দাসের স্ত্রী কনক লতা রাণী (৬০), তার ছেলে শৈলেন দাস (৪৭) ও শৈলেন দাসের ছেলে নাতী অয়ন দাস (১৯)। এ সময় মানব পাচারকারি চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল গফুরের ছেলে জামাল মিয়া (২৫) পালিয়ে যায়। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক পিএসসি লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল বারী খান জানান, কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বিজিবি’র টহল দল অভিযান চালায়। এ সময় উল্লেখিতদের আটক করা হয়। পরবর্তীতে আটক ৩ জন এবং পলাতক মানবপাচারকারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com