বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকায় হত্যা মামলায় শেখ হাসিনার সাথে আসামী হলেন মাধবপুরের বিএনপি নেতা এখলাছ ভূইয়া

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার হাতিরঝিল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মামলায় হবিগঞ্জের মাধবপুর থানার বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে। আসামি মাধবপুর থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে চেনেন না মামলার বাদীও। এ ঘটনায় হতবাক মাধবপুর উপজেলা বিএনপির নেতারা। ষড়যন্ত্রমূলক মামলায় আসামি করায় ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এখলাছুজ্জামান ভূইয়া।
গতকাল (৭ নভেম্বর) সকালে মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়া বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে আমরা মাধবপুর উপজেলা বিএনপি একাত্মতা ঘোষণা করে আন্দোলন করেছি। এর অনেক স্থিরচিত্রসহ লাইভ ভিডিও রয়েছে। অপরদিকে হাতিরঝিল থানায় এক ব্যক্তি ষড়যন্ত্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মামলায় আমাকে জড়ান।এসব ষড়যন্ত্রের রহস্য উদঘাটন করে তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা আরও বলেন, আমরা বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের বলেছেন, এ বিষয়টি খতিয়ে দেখবেন।
মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, এখলাছুজ্জামান বিএনপির একজন নিবেদিত কর্মী। আমরা তার জন্য প্রয়োজনে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রত্যয়নপত্র দেব।
এদিকে মামলার বাদী মোজারুল আসামি এখলাছুজ্জামান ভূইয়াকে চেনেন না বলে দাবি করেছেন। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, মামলাটি কোর্টে দায়ের করা হয়েছে। কোর্টের নির্দেশে মামলাটি আমরা এজাহারভুক্ত করি। বিষয়টি তদন্তাধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com