বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৩ সন্তান হারানোর দুদিন পর মারা গেলেন নবীগঞ্জের বাবুল

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ গ্যাসের লিকেজ থেকে আগুনের ঘটনায় তিন সন্তানের মৃত্যুর পর এবার মারা গেলেন বাবুল মিয়াও। নিহত বাবুল মিয়া নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সূজাপুর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত মঙ্গলবার ২৯ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার তিন সন্তান সোহেল (২০), তাসলিমা (৯) ও ইসমাইল (১১) মৃত্যুবরণ করেন। সুজাপুর গ্রামে তাদের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে আজ শুক্রবার সকাল ৯টায় সূজাপুর ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের দোহরগাঁও এলাকায় একটি বাড়িতে আগুন লেগে বাবুল মিয়ার পরিবারের ছয়জন দগ্ধ হন। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জন মৃত্যুবরণ করেছেন এবং ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে দুজনের চিকিৎসা চলছে। চিকিৎসাধীণ দুজন হলেন- বাবুল মিয়ার স্ত্রী শেলি (৩৫) ও সোহেল মিয়ার স্ত্রী মুন্নি (১৮)।
জানা গেছে, ‘রাতে নিজ রুমে মশার কয়েল ধরানোর সময় লিকেজ থেকে রুমের মধ্যে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা সবাই দগ্ধ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com