বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরের ধর্মঘর ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের জামিন লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল গাছ চুরির মামলায় আদালত থেকে জামিন লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর কোর্টে হাজির হয়ে এ জামিন লাভ করেন।
মামলা সূত্রে জানা যায় গত ১৩ আগষ্ট উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্বে) আহম্মদ তানজীর উল্লাহ সিদ্দিকীর নির্দেশে তারই অফিসের কার্য সহকারী (সি.ও অতিঃ) আবু নাঈমকে বাদী করে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামালকে প্রধান আসামী করে গাছ চুরির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। ২০ আগষ্ট হাইকোটের বিজ্ঞ বিচারক সালমা মাহমুদ চৌধুরী ও মাহমুদুল হকের দ্বৈত বেঞ্চ থেকে ১ মাসের আগাম জামিন লাভ করেন। হাইকোটের নির্দেশ মোতাবেক গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর কোর্টে হাজির হয়ে এ জামিন লাভ করেন। মামলা পরিচালনা করেন এড.মাহবুব জামান সিদ্দিকী লিপন ও এড.মনোয়ার আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com