মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ নারী আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ শারমিন আক্তার (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১৯ অক্টোবর) দিবাগত ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর রেল-ষ্টেশন বাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত নারী শারমিন আক্তার ঝালকাটি জেলার কাঠালিয়া থানার পশ্চিম আউড়া মুন্সিবাড়ির মৃত শাহ জালাল মুন্সির মেয়ে। মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃত নারী শারমিন আক্তার একজন চিহ্নিত মাদক কারবারি। সে ওই এলাকায় দিয়ে গাঁজা পাচার করছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ৫টি পোটলায় মোড়ানো ১০ কেজি গাজা তার কাছ থেকে উদ্ধার করা হয়। সে গাঁজাগুলো ষ্টেশন বাজার এলাকায় রেখে পাচারের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com