বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সাজাপ্রাপ্তসহ তিন পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ৩ আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার ২০ অক্টোবর গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে নবীগঞ্জ থানাধীন দেবপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফয়জুল্লা মিয়ার পুত্র আব্দাল মিয়াকে গ্রেফতার করা হয়। সে জিআর-৪০০/১২ (নবীঃ) এর সাজাপ্রাপ্ত আসামী। নারী ও শিশু ৮০/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী। পৃথক অভিযানে সদর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র মো: লেবু মিয়া কে গ্রেফতার করা হয়। সে সিআর-১৫০/২৪ (বড়ঃ) এর পরোয়ানাভুক্ত আসামী। অপর একটি অভিযানে এসআই শুভ দে সঙ্গীয় ফোর্সসহ কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের জমির আলীর পুত্র আম্বর আলী কে গ্রেফতার করা হয়। সে সিআর-১৫০/২৪ (বড়ঃ) এর পরোয়ানাভুক্ত আসামী।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন তিন জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদের কে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com