রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে ৩৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার ॥ আটক ২

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩৩ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার এবং ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাধবপুর উপজেলার মনতলা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ মনতলা পশ্চিম বাজারের আলমগীরের বিকাশের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হল- নরসিংদী জেলার বেলাব উপজেলার টেকপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে উজ্জ্বল দাশ (৪০) ও নরসিংদী জেলার বেলাব উপজেলার চর বেলাব (টানপাড়া) গ্রামের ফালু মিয়ার ছেলে কিরন মিয়া (৩২)। এ সময় তাদের হেফাজতে থাকা ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে গতকাল শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা রুজুর কথা নিশ্চিত করেছেন ওসি আব্দুল্লাহ আল মামুন। মামলা নং ২৯। ওসি জানান, মাদক কারবারিদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতই চলবে বলেও জানিয়েছেন ওসি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com