বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে শিশুর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ৬৯২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে খলিলুর রহমান (১৩) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। খলিলুর জগদীশপুর চা বাগানের আব্দুস সালামের ছেলে। তার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে সে জগদীশপুর চা বাগান ফ্যাক্টরীর প্রায় ৪ কিলোমিটার ভিতরে বাগানিদের পূজা অর্চনা স্থানে একটি বট গাছে আরোহণ করে। প্রায় আড়াইটার দিকে সে বাড়িতে আসে এবং কোনো কিছু বুঝার আগেই মাটিতে ঢলে পড়ে। এ সময় তার মুখ দিয়ে লালা বের হতে থাকে। বিকাল ৪টার দিকে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে চিকিৎসকের ধারণা কোনো বিষাক্ত সাপ বা বিচ্চুুর কামড়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com