বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে দুর্গাপূজায় নিরাপত্তা প্রদানে লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে অনুষ্ঠানের লক্ষ্যে এবং সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ক্যাপ্টেন মেহেদি হাসান, অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ফারুক আহমেদ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান আলাউদ্দিন, চেয়ারম্যান পারভেজ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা মনোজ পাল, নারায়ণ কর্মকার, বিএনপি নেতা গোলাপ খান, সাংবাদিক আলমগীর কবির প্রমূখ। সভায় বলা হয়, মাধবপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতর বন্ধন অনেক প্রাচীন। ১১ ইউনিয়ন ও ৫ টি চা বাগানে সনাতন ধর্মের লোকজন আড়ম্বরপূর্ণভাবে তাদের শারদীয় দুর্গোৎসব পালন করে আসছে। এ বছরেও প্রতিটি পূজা মণ্ডপে মুর্তি বানানো সহ নানা আয়োজনের মহাসমারোহ চলছে। তাই সরকারের নির্দেশে মাধবপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে সে অপশক্তিকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com