রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কঠুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ শহরের নতুন বাজার পয়েন্ট থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে ফের গাজির টেক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সাঃ)-কে কটূক্তি করা হলে তা সহ্য করা হবে না। ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com