রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

অতিরিক্ত ডিআইজি হলেন হবিগঞ্জের এসপি রেজাউল

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান। ড. মোঃ রেজাউল হল খানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হবিগঞ্জের মানুষের সাথে আরও অনেক দিন কাটানোর ইচ্ছে ছিল। যোগদানের ২৬ দিনের মাথায়ই পদোন্নতির খবর এলো। কিন্তু ভাগ্যে যখন যা ঘটে মেনে নিতে হয়। সবাই আমার জন্য দোয়া রাখবেন। পদোন্নতি পেলেও এখনও পদায়নের স্থান নির্ধারণ হয়নি ড. মোঃ রেজাউল হকের। চলতি মাসের ১ তারিখ পুলিশ সুপার হিসাবে হবিগঞ্জে যোগদান করেন তিনি। ড. মোঃ মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সততার সাথে দায়িত্ব পালনের পর জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। সেখানেও তিনি কৃতিত্বের স্বার রাখেন। পরবর্তীতে মিশন শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি আবারো জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। মিশন শেষে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায় সুনামের সঙ্গে কাজ করেন। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com