বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দলের নির্দেশনা মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে দলের নির্দেশনা মেনে চলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন- সাম্প্রতিককালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছবি ব্যবহার করে রং-বেরংয়ের পোষ্টার, ব্যানার ও ফেষ্টুন প্রদর্শণ করলে কেন্দ্রীয় বিএনপির নজরে আসে। এই সমস্ত কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী নির্দেশনা প্রদান করেন। আমরা এই নির্দেশনার বাহিরে নই। তাই কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমরা এই সমস্ত কর্মকান্ড থেকে বিরত থাকি। সম্প্রতি ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশে এই নির্দেশনা বাস্তবায়ন হওয়ায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারকগণ সন্তোষ প্রকাশ করেন।
হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা হয়েছে। তাদের রক্তের ঋণ পরিশোধ করতে এবং জনগণের প্রত্যাশা পুরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে এক সাথে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আর্দশ ধারণ করে দলের সিদ্ধান্ত মেনে চলতে দলীয় নেতাকর্মীদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com