সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ ॥ দেশের শুধু ব্যাংক লুট হয়নি শিক্ষা ব্যবস্থাও লুট হয়ে গেছে

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে শুধু ব্যাংক লুট হয়নি; দেশের শিক্ষা ব্যবস্থাও লুট হয়ে গেছে। বর্তমান শিক্ষা মান সম্মতের ধারে কাছেও নেই। বিগত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা অপ্রয়োজন খাতে ব্যয় হয়েছে। উপাচার্যের দায়িত্ব গ্রহণের ১৮ দিনে কমপক্ষে ১৮ কোটি টাকা সাশ্রয় করেছি। যেভাবে শুরু করেছি আগামী ১ বছর ৫০ থেকে ১শ কোটি টাকা ব্যয় সাশ্রয় করতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ গতকাল শুক্রবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসিন খান চৌধুরী পাবেল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, গোলাম মোস্তাফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।
দেশে মানসম্মত শিক্ষা হচ্ছে না মন্তব্য করে ড. আমানুল্লাহ বলেন, আমাদের দেশের ছাত্ররা যে শিক্ষা নিয়ে বিদেশে গিয়ে ২০ হাজার টাকা বেতন পায়। একই লেখাপড়া করে শ্রীলংকার একজন ছাত্র বেতন পায় লাখ টাকা। এই তামাশা চলছে বিগত ৫২ বছর ধরে। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ৩৫ লাখ শিক্ষার্থীর জন্য প্রায় ১ লাখ শিক্ষক কর্মচারি রয়েছেন। বছরে প্রায় ১ কোটি সার্টিফিকেট বিতরণ করা হয়। কিসের সার্টিফিকেট দেয়া হচ্ছে, কী লেখাপড়া হচ্ছে একমত্র আল্লাহ জানেন। এর ভেতর দিয়েই আমাকে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। বিভিন্ন ধরনের চাপের মধ্য দিয়ে সময় কাটাতে হচ্ছে। শিক্ষার মান ফিরিয়ে আনা যায় কি-না আমরা চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মান সম্মত শিক্ষা যদি শতকরা ২৫ ভাগ ফিরিয়ে আনতে পারি তা হলেও বাংলাদেশের অনেক উপকার হবে। অনেক ক্ষতি হয়ে গেছে।
ড. আমানুল্লাহ আক্ষেপ করে বলেন, রাজনৈতিক কারনে বিগত সরকারের আমলে ৯৮৮ জন শিক্ষক চাকুরী হারিয়েছেন। আদালতের আদেশের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা হলে কমপক্ষে ১ হাজার কোটি টাকা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে ৪/৫শ কোটি টাকা নির্বাহ সম্ভব। বাকি টাকা সরকার বহন করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে আড়াই হাজার কলেজের গভর্নিংবডি বাতিল করা হয়েছে। সমাজের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের মানুষ গভর্নিংবডির সভাপতি হতে চান। এতে কী মধু আছে জানি না। শিক্ষার মান উন্নয়ন কাজের পাশাপাশি যাতে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন এজন্য তিনি সবার দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com