মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

বাহুবলে সড়ক দুর্ঘটনায় পুত্রের মৃত্যু ॥ পিতা গুরুতর আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র অরঙ্গ দেব (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। একই সাথে ওই দুর্ঘটনায় তার পিতা অর্জুন দেব গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি বাহুবল উপজেলার সম্ভুপুর গ্রামে। নিহত অরঙ্গ দেব পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, অর্জুন দেব তার ছেলে অরঙ্গ দেবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দিগম্বর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। তখন ঢাকা সিলেট মহাসড়কের দিগম্বর বাজারে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসকে পেছনে ধাক্কা দেয় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের দ্রুতগামী একটি বাস। এ সময় মিতালী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় সামনে থাকা মোটরসাইকেলে। এতে বাসের চাপায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা অরঙ্গ দেব ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় তার বাবা মোটরসাইকেল চালক অর্জুন দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচাপায় ছেলে নিহত ও বাবা আহত হওয়ার পর স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং বিকেল ৫টার দিকে অরঙ্গের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com