বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে খালিক মঞ্জিলের সম্পত্তি নিয়ে বিরোধ ॥ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে লুটপাট ও অবৈধ দখলের অভিযোগ দায়ের করলেন চাচাতো বোন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে শহরের খালিক মঞ্জিলের মরহুম ছানু মিয়া চৌধুরীর মেয়ে জোছনা চৌধুরীর বাস ভবনের তালা ভেঙ্গে মালামাল লুটপাট অভিযোগ পাওয়া গেছে। জোছনা চৌধুরী তার চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী মিনাল আহমদ চৌধুরী, সহোদর দিলাল চৌধুরী ও কুহিন চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। নবীগঞ্জ সেনা ক্যাম্পে জোছনা চৌধুরীর পক্ষে তার কেয়ারটেকার জিকু আহমেদ আিভযোগটি দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানা যায়, শহরের হাসপাতাল সড়কস্থ খালিক মঞ্জিলে বেসরকারি ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার, জিমনেসিয়ামসহ ১০-১৫টি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। ৬টি দাগে অবস্থিত খালিক মঞ্জিলে মোট জমির পরিমাণ ১০১ শতক। বাড়ি, বাগান, ভিটা, পুকুর, বাড়ি, দোকান ও গৃহের নামে উল্লেখিত পরিমাণ জমি ৪ সহোদর মদব্বির হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী, ছানু মিয়া চৌধুরীর নামে গেজেটেড আরএস পর্চা মোতাবেক দখলভুক্ত মালিকানা রয়েছে। হিস্যাভুক্ত মালিকানায় বাসভবন, মার্কেট এবং ভাড়াটিয়া চুক্তির ভিত্তিতে দোকান, ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার ভাড়া দেয়া হয়েছে। ৪ পরিবারের ২ সহোদর আনোয়ার হোসেন চৌধুরী ও ছানু মিয়া চৌধুরী যুক্তরাজ্যে বসবাস করেন। অপর দুই সহোদর মদব্বির হোসেন চৌধুরী ও গোলাম রব্বানী চৌধুরীর সন্তানরা যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। তাদের নিয়োজিত কেয়ারটেকার সমপরিমাণ মালিকানার ভিত্তিতে বাসা ও দোকান ভাড়া উত্তোলন করেন। সম্প্রতি দেশে আসেন মিনাল চৌধুরী ও সহোদর দিলাল চৌধুরী। ২১ আগষ্ট জোছনা চৌধুরীর মালিকানাধীন ভবনের তালা ভেঙে মালামাল লুট তালা দেয়া হয়। কেয়ারটেকারকেও হুমকী দেয়া হচ্ছে।
মিনাল চৌধুরী গোটা খালিক মঞ্জিলকে তার মরহুম পিতা মদব্বির হোসেন চৌধুরী ও চাচা আনোয়ার হোসেন চৌধুরীর মালিকানা হিসেবে দাবি করেন। কাগজপত্র যাচাই-বাছাইয়ে দেখা যায় ১০১ শতকের মালিকানার বিপরীতে জমির খাজনা, পৌরকর, বৈদ্যুতিক মিটার এবং ভাড়াটিয়া চুক্তিপত্র ৪ সহোদরের ওয়ারিশান মালিকানা ও দখল পৃথকভাবেই পরিচালিত হচ্ছে।
যুক্তরাজ্য প্রবাসী জোছনা চৌধুরী বলেন, খালিক মঞ্জিলের বাসা, মার্কেটের দোকান, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্যাংকের ভাড়া এককভাবে মিনাল গং জোরপূর্বক ভোগ দখলের ষড়যন্ত্র করছে। সে বিএনপির সক্রিয় কর্মী। বাসা ও মার্কেট দখল করে ভাড়াটিয়াদের হুমকি দিয়ে আসছে। কেয়ারটেকার তার ভয়ে পালিয়ে ভেড়াচ্ছে। আমি পৈত্রিক সম্পদ সুরক্ষায় আইনী সহায়তা চাই।
সেনা সূত্র জানায়, অধিকতর গুরুত্ব দিয়ে যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ এবং মালিকানা কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com