মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের কাইতগাঁও গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৭০)। তিনি কাইতগাঁও গ্রামের মৃত নুর আলীর ছেলে। আহত ব্যক্তিদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কাইতগাঁও গ্রামের দোকানদার জলিল মিয়ার সঙ্গে একই গ্রামের মতি মিয়ার টাকা পাওনাকে কেন্দ্রে করে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সোমবার রাতের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার রাত ৩টায় আমির হোসেন মারা যান। বাহুবল মডেল থানার ওসি মো. মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com