রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও দালালের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবীস্ট্যান্ড এলাকায় আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও দালালের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গত ২৮ আগস্ট হবিগঞ্জের সিভিল সার্জন বরাবরে মোঃ উজ্জ্বল আহমেদ নামে এক ব্যক্তি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, ২৫ আগস্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মোঃ উজ্জ্বল আহমেদ স্ত্রীকে ভর্তি করেন। পরবর্তীতে ডাক্তার তাকে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। পরে হাসপাতালের এক দালালের মাধ্যমে বেবীস্ট্যান্ড এলাকায় আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে তার স্ত্রীকে নিয়ে আসেন আল্ট্রা করাতে। কিন্তু সেখানে কর্তব্যরত রিসিপশনের নার্স তার সিরিয়াল ২নং হওয়া স্বত্বেও তাকে ৪ ঘন্টা বসিয়ে রাখেন। সেই সাথে বিভিন্ন অসদুপায় অবলম্বন করেন তার কাছ থেকে দুবারে ২০০০ টাকা নিয়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করলে টাকা ফেরত দিতে রাজি হয় তারা। কিন্তু টাকা ফেরত দেয়ার নামে সময় ক্ষেপন করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে মোঃ উজ্জ্বল আহমেদ অভিযোগটি দায়ের করেন এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com