রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বন্যার্তদের মাঝে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখা। শনিবার দুপুরে সদর উপজেলার জালালাবাদ ও নোয়াগাও এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ নাদিম এফসিএ, ডিএমডি আমিনুল ইসলাম ভুইয়া, প্রকৌশলী এসইভিপি হাবিব উল্লাহ, ইভিপি মোহাম্মদ জালাল আহমেদ ও সিলেট জোনাল প্রধান এসইভিপি আব্দুর রহিম দুয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ আব্দাল আহম্মদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেয়া জাহির কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ। পরিচালনায় ছিলেন হবিগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার হাফিজুর রহমান জিতু। হবিগঞ্জের দীঘলবাগ, বগলাখাল আশ্রয়ন প্রকল্প, ফায়যানে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, সুলতান মামদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রিচি উচ্চ বিদ্যালয়, আলেয়া জাহির কলেজ ও হরিপুরে এ ত্রাণ বিতরণ করা হয়। কর্মকর্তা কর্মচারীদের দুই দিনের বেতনের টাকায় সারাদেশের বন্যার্ত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণের উদ্যোগ নেয় আল আরাফা ইসলামী ব্যাংক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com