মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ের বামৈর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বামৈ পশ্চিম গ্রামের আলাউদ্দিন মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরীর পদত্যাগের ১ দফা দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে কার্যত যানবাহন প্রায় চার ঘন্টা বন্ধ থাকে। এ সময় প্রধান শিক্ষকের পদ থেকে মামুনুর রশীদ চৌধুরী পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিওঁ দেন তারা। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকার পাশাপাশি নিয়মিত আমাদের ক্লাস করান না। এছাড়া আমাদের বিদ্যালয়ের উন্নয়নমূলক কোন কাজ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেন।’ এ ব্যাপারে গতকাল রবিবার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেন শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রসঙ্গে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, ‘ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com