মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং ফ্যাসিবাদ সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুতফুর রহমান খান, কাউন্সিল বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রিপন মিয়া প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মনির আহম্মদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com