সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

ত্রাণ বিতরণকালে জি কে গউছ ॥ আওয়ামীলীগ বল প্রয়োগ করে গত ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- আওয়ামীলীগ বল প্রয়োগ করে গত ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, আইনের শাসন ভুলন্ঠিত হয়েছিল, বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের চলাফেরা চিন্তা চেতনা খর্ব হয়েছিল। দেশে এক অরাজকতা সৃষ্টি হয়েছিল, জনগণের প্রতি কোনো দায়-দায়িত্ব ছিল না। কারণ আওয়ামীলীগ জনগণের দ্বারা নির্বাচিত ছিল না। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। জি কে গউছ বলেন- বাংলাদেশ একটি স্বাধীন দেশ। গণতান্ত্রিকভাবে এই দেশ পরিচালিত হয়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করেন। এটাই হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নিয়ম। কিন্তু শেখ হাসিনা জোর করে সমস্ত নিয়মকে মাটি চাপা দিলেন, দিনের ভোট রাতে নিয়ে গেলেন, শেখ হাসিনা তার অধীনস্থ দলকানা, অতিউৎসাহী প্রশাসনের লোক দিয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন। কিন্তু সীমালঙ্গনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তিনি হুঙ্কার দিয়ে বলতেন শেখ হাসিনা পালায় না। কিন্তু জনরুষের মুখে শেখ হাসিনা ঠিকই পালিয়েছে। আওয়ামীলীগের যে সকল নেতারা পুলিশ পাহারায় থেকে বিএনপিকে গালিগালাজ করতেন, তাদের এখন অস্বিত্ব খোঁজে পাওয়া যায় না। হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় ত্রাণ বিতরণী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, যুবদল নেতা মঞ্জু মিয়া, শেখ মামুন, ফখরুল ইসলাম বাবুল, এমদাদুল হক লিটন, কিম্মত আলী, সুহেল মিয়া, নিতেন্দ্র স্যার, মঈনুদ্দিন খান, শাহেদ মিয়া, বাদল মিয়া, মাসুক মিয়া, মেরাজ মিয়া, জাকির মিয়া, সালেক মিয়া, আফরুজ মিয়া, শামীম মিয়া, ইকবাল হোসেন, রানা মিয়া, বাবুল মিয়া, পারভেজ মিয়া, সুমন মিয়া, জুবেদ মিয়া প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com