রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে বন্যায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি ॥ পানিতে নিমজ্জিত মানুষের বীজতলা ও সবজি ক্ষেত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সার্বিক বন্যা পরিস্থিতি হ্রাস পাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে লাখাইয়ের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করতে থাকায় রোপা আমনের জমি ও বীজতলা তলিয়ে যাচ্ছে এবং পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে। এরই মধ্যে ৪০-৫০ টি পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে। এতে ৩০-৩৫ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এদিকে ২০ হেক্টর রোপা আমন ও ৭ হেক্টর বীজতলা বন্যার পানিতে নিমজ্জিত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, রবিবার সকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং এতে ২০ হেক্টর রোপা আমনের জমি ও ৭ হেক্টর বীজতলা নিমজ্জিত হয়ে পড়েছে। আগাম সবজির ক্ষতি সাধন হয়েছে ২ হেক্টর জমি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফের সাথে আলাপকালে তিনি জানান, আকস্মিক বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের পানিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় লাখাইয়ে ৪০-৫০টি পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে এতে প্রায় ৩০-৩৫ লক্ষাধিক টাকার মতো ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাইয়ে গত ২ দিন বৃষ্টিপাত না হলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং নতুন করে রোপা আমনের জমি ও বীজতলা নিমজ্জিত হয়েছে। তাই বন্যার পরিস্থিতি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com