রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

অর্ন্তবর্তীকালীন সরকারে প্রধানের নিকট ৭ দফা দাবী জানিয়েছেন নবীগঞ্জের ৫ কলেজের অধ্যক্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টঅর ॥ হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্ঠা বরাবর ৭ দফা দাবী জানিয়েছেন নবীগঞ্জের ৫টি কলেজের অধ্যক্ষগণ। গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে ৭ দফা সম্বলিত এই স্মারকলিপিটি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ তনুজ রায়, অধ্যক্ষ নজির আহমেদ, অধ্যক্ষ টিটু দাশ। ৭ দফা দাবি সমূহ হচ্ছে- ১. ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র জনতা, পুলিশ এবং সাংবাদিক সহ সকল হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ এবং নিহতের নাম ঠিকানাসহ শ্বেতপত্র প্রকাশ করা। কারণ নিখোঁজ সন্তানের জন্য হাজারো বাবা-মা এখনো প্রহর গুণছে তথ্যের আশায়। আহতদের সুচিকিৎসা এবং চিকিৎসার ব্যায় রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা। দেশের সংখ্যালঘুদের উপর যারা অন্যায়ভাবে আক্রমন এবং ক্ষতিসাধন করেছে স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতি নির্ধারণ পূর্বক ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা। ২. জাতির এ ক্রান্তিকালে রাজনৈতিক বক্তব্য থেকে রাজনৈতিক দল কিংবা ব্যক্তিকে বিরত থাকার নির্দেশ দান। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই মুহূর্তে সকল প্রকার মিছিল মিটিং ও উস্কানি মূলক বক্তব্য এবং ধ্বংসাত্বক কর্মকান্ড পরিহার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যে সকল জাতীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে তার ক্ষতি নির্ধারণ পূর্বক পুনঃ মেরামত এবং এ ধ্বংসাত্বক কাজে জড়িতদের চিহ্নিত করে শান্তির আওতায় আনা। ৩. নতুন শিক্ষানীতি প্রণয়ন সহ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর স্বার্থে শিক্ষাকে জাতীয়করণ করার ঘোষণা প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বাস্তবায়নযোগ্য অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা। ৪. শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখা এবং শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতকরণ। ৫. ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়কারী ব্যক্তি, প্রতিষ্ঠান, কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বকে আইনের ফাঁকে মুক্তি না দেওয়া। ৬. অবিলম্বে দেশের স্থগিতকৃত সকল উন্নয়নমূলক কার্যক্রম চালু করা। বিগত সরকারগুলোর সময়ে বিভিন্নভাবে লুষ্ঠিত ও পাচারকৃত সকল অর্থ ফেরত এনে দেশের উন্নয়নমূলক সকল কার্যক্রম চালু করা। ৭. জনস্বার্থে লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। গ্যাস ও বিদ্যুতের মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতা এবং পরিশোধের ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com