রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌর প্রশাসক প্রভাংশু সোম মহান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহান। গতকাল বিকেলে হবিগঞ্জ শহরতলীর বহুলা, জালালাবাদ, ভাদই সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি খোয়াই প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। হবিগঞ্জ শহর পার্শ্ববর্তী বানের পানিতে প্লাবিত হওয়া অঞ্চল ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শফিকুর রহমান সিতু, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, টিপু আহমেদ, শেখ সুমা জামান এবং হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দুর্যোগকালীন সময়ে করণীয় এবং পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন। এছাড়াও তিনি বন্যা দুর্গতদের সাথে আলাপ করে তাদের অবস্থা সম্পর্কে অবহিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com