রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত শহর জুড়ে আতঙ্ক ॥ টানা বৃষ্টি অব্যাহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর পানি বিপদ সীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতের পর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। গতকাল বুধবার সকাল থেকেই পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়। গতকাল বুধবার দুপুর ১২টায় খোয়াই নদীর জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, তবে গতকাল বুধবার ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে পানি কমে যাবে। এদিকে খোয়াই নদীর পানিতে বাঁধ ভেঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রাম, সদর উপজেলার জালালাবাদ ও তেঘরিয়া গ্রাম তলিয়ে যায়। পূর্ব ভাদৈ এলাকায় নদীর বাঁধের বেশি কিছু অংশ ভেঙ্গে পড়েছে। ওই এলাকার লোকজন বড় ক্ষয়ক্ষতির হাত থেকে কিছু রক্ষা পেতে বাঁধে অবস্থান করছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ভাদৈ এলাকার বাঁধটি পরিদর্শন করেন। অপর দিকে শহরের জালালাবাদ এলাকায় নদীর বাঁধটি ভেঙ্গে পড়লে মুর্হুতের মাঝেই তলিয়ে যায় গ্রামটি। প্রবল বেগে বানের পানি প্রবেশ করতে থাকলে লোকজনের মাঝে আতংকের দেখা দেয়। পানিতে ঘর বাড়ীসহ ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাকিং করে সর্তক করা হয়েছে। এতে বলা হয় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সর্তক থাকতেও অনুরোধ করা হয়। সারা দিন টানা বৃষ্টির ফলে হবিগঞ্জ শহরবাসীর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com