রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত নদীর তীরবর্তী এলাকা প্লাবিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৩০ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নদীর তীরবর্তী মথুরাপুর, রাধাপুর, দীঘলবাক, গালিবপুর, মাধবপুর সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। মাধবপুর স্কুলে বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ওয়ার্ড মেম্বার আকলু মিয়া। সুত্রে জানাযায়, বিপুল পরিমাণ বৃষ্টির কারণে ও উজানের ঢলের পানি নেমে আসায় কুশিয়ারা নদীর পানি উপচে উঠছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে নদীর পানি। ঝুঁকিতে রয়েছে কুশিয়ারা ডাইক। যেকোন মুহূর্তে এই ডাইক গুলো ভেঙে পানি প্রবেশ করলে ফসলের ব্যাপক ক্ষতিসহ নবীগঞ্জবাসী বন্যায় চরম আক্রান্ত হতে পারেন বলে আশংকা করছেন স্থানীয়রা।
ইতিমধ্যে অনেক নীচু জায়গায় এবং কুশিয়ারা নদীর তীরবর্তী বাড়ীঘরে পানি ঢুকে পড়েছে। কেউ কেউ স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ স্বজনদের বাড়ীতে আশ্রয় নিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com