রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে অতি-বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোনাই নদীর তীরবর্তী এলাকা পাড় উপচে পানি ঢুকে রোপা আমন, সবজি আবাদ, ফসলসহ গ্রামীণ রাস্তা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ভাটি এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে।
গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তুু গত মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত অবিরাম ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বয়ে চলা সোনাই নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। সোনাই নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর এলাকায় তীর উপচে লোকালয়ে পানি ঢুকে রোপা আমন, সবজি ক্ষেত ও মৎস খামারের মাছ ভেসে গেছে।
আন্দিউড়া গ্রামের ইউপি সদস্য আফজাল চৌধুরী জানান, গত ২/৩ দিনের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। ভারি বৃষ্টিপাত হওয়ায় এমন ঘটনা ঘটেছে।
উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, ভারি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে। মৎস চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন।
উপজেলা দুর্যোগ কর্মকর্তা নুর মামুন জানান, অবিরাম বর্ষণে অনেকের কাঁচা ঘরবাড়ি মাটিতে ধসে পড়েছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। সুরমা, জগদীশপুর ও নোয়াপাড়া চা বাগানের ভেতর বালু উঠে চা গাছের ক্ষতির মধ্যে পড়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com