মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বাজার ব্যবসায়ীবৃন্দের সাথে পৌর মেয়র ছাবির চৌধুরীর মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, নবীগঞ্জকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার লক্ষ্যে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি বলেন বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে নবীগঞ্জ বাজারের চুরি, ডাকাতিরোধে ১২ জন পাহারাদার পৌরসভার পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে। ব্যবসায়ী সমিতির নির্বাচনের বিষয়ে সকলের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, শীঘ্রই ব্যবসায়ী সমিতির নির্বাচনের মাধ্যমে নবীগঞ্জ বাজারকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা হবে। তবে তিনি নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নাম চেঞ্জ করে “নবীগঞ্জ মার্চেন্ট এসেসিয়েশন” নাম প্রস্তাব করলে তাতে সবাই একমত প্রকাশ করেন। নবীগঞ্জ বজারের যানজটমুক্ত ও সুন্দরের স্বার্থে তিনি দোকানের সামনে দোকান না বসার সুযোগ না দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, “ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য ডাম্পিং স্টেশনের স্থান নির্ধারণ করা হয়েছে, আগামী শুকনো মৌসুমের আগেই এ সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।” পৌরসভা কর্তৃক সরবরাহকৃত ডাস্টবিনগুলোর যত্ন নিতে তিনি শহরবাসীকে আহ্বান জানান। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা নবীগঞ্জ শহর কয়েকদিন পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্ন করায় তাদের প্রশসা করেন। নবীগঞ্জ পৌরসভা কর্তৃক সুদৃশ্য শহীদ মিনার নির্মাণ ও উপজেলা পর্যায়ে এত বড় ড্রেনের কাজ দেখে বর্তমান জেলা প্রশাসক প্রশংসা করেছেন বলেও তিনি জানান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী ও শারদীয় দুর্গাপূজা অতীতের মতোই নির্দ্ধিধায় পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশের এত বড় পট পরিবর্তনে তার নিজের ভূমিকা উল্লেখ করে নবীগঞ্জে কোনো নাশকতা না হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে বলেন, “নবীগঞ্জে যে কোনো নাশকতা ঠেকাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি বদ্ধ পরিকর।” তিনি গতকাল ১৬ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার সন্ধ্যার পর নবীগঞ্জ মধ্যবাজারের গোল্ডেন প্লাজায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর বাবুল দাশ, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌরসভার সাবেক কাউন্সিলর রিজভী আহমেদ খালেদ, মৌলানা শোয়াইব আহমদ চৌধুরী, আব্দুর রকিব, শাহ শামীম আহমেদ, প্রমথ চক্রবর্তী বেনু, ইসলাম উদ্দিন চৌধুরী, জমির আলী, মাসুক মিয়া, নৃপেন্দ্র পাল, আবুল কালাম চৌধুরী, আহমদ ঠাকুর রানা, আশিক মিয়া, সায়েম, রাজীব চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী, শেখ শিপন, বৈষম্যবিরোধী সমন্বয়ক সফিকুর রহমান প্রমুখ।
মেয়র মহোদয় ব্যবসায়ীদের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর তাঁর বক্তব্যে উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দ, পৌরভার সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com