রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে সাবেক শিবির নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াত ইসলামী হবিগঞ্জ জেলার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় স্থানীয় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হবিগঞ্জ জেলার সাবেক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্রনেতা রবিউল হাসান, সহকারী সেক্রেটারি কাজী আব্দুর রব বাহার, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুস শহিদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আলী আজম সিদ্দিকী, কর্মপরিষদ সদস্য ও বারবাব নির্বাচিত ৩নং বানিয়াচং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফুর রহমান, চুনারুঘাট উপজেলা আমীর আ.স.ম কামরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আতিকুল ইসলাম সোহাগ, বানিয়াচং উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাসলিম আলম মাহদী, সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট আল রেজা মোঃ হিমেল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতিবৃন্দ যথাক্রমে মোঃ খলিলুর রহমান, এ.কে.এম জমিলুন্নবী ফয়সল, ফুয়াদ হাসান, আব্দুল হাফিজ ভূইয়া, নুরুল হুদা আফজল, হাফেজ মিজানুর রহমান, সাবেক জেলা শিবিরের সেক্রেটারিবৃন্দ যথাক্রমে হুসনুল আনাম খান, নাজমুল হাসান জাবেদ, এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম সহ হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক শতাধিক দায়ীত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com