বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়ের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়ের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে।
যুবলীগ নেতা বাবলু রায়ের স্বজনরা জানান, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগের পর বাবলু রায় আত্মগোপনে চলে যান। রাত ১২ টার দিকে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল রায়ের বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসায় ভাংচুর এবং ঘরে রক্ষিত ২৫ ভরি স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে তারা দাবী করেন। হামলায় তার পরিবারের ৫ জন আহত হন। পরের দিন ৫০/৬০ একদল লোক বাবলু রায়ের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ২টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট নিয়ে যায়। এছাড়াও বাবলু রায়ের অফিস ভাংচুর করা হয়।
যুবলীগ নেতা বাবলু রায় জানান, হামলার পর তার পরিবারের সদস্যরা অনেকটা নিরাপত্তাহীনতায় মধ্যে রয়েছেন। তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ধান, চাল, স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাট করা হয়েছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com