বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরের ছাত্র-জনতার বিজয় মিছিল বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাংচুর ॥ এমপি আবু জাহির, মজিদ খান, মেয়র সেলিমের বাসা ভাংচুর লুটপাট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর পদত্যাগের ঘোষণায় হবিগঞ্জ শহরে বিক্ষুব্ধ জনতা ‘স্বাধীন হয়েছে দেশ’ স্লোগানে বিজয় মিছিল বের করে। এ সময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষুব্ধ লোকজন জেলা পরিষদ প্রাঙ্গণে, জেলা প্রশাসকের কার্যালয়ে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর‌্যাল ভাংচুর করে। শায়েস্তানগর এলাকায় সাবেক হকার্স মাকের্টের পুকুরপাড়ের টিনের বেড়া খুলে নিয়ে যায়। পরে এমপি এডভোকেট আবু জাহির, সাবেক এমপি মজিদ খান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর বাসায় হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিুব্ধ লোকজন এমপি আবু জাহিরের বাসার জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। এদিকে রাতে বিক্ষোভকারীরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে তারা সেখানে বিজয় উল্লাস করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com