মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অপহরনের ৩ দিন পর কৌশলে বাড়ী ফিরেছে বানিয়াচঙ্গের ব্যবসায়ী

  • আপডেট টাইম শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় অপহরনের ৩দিন পর বানিয়াচঙ্গের শান ব্যবসায়ী কৌশলে পালিয়ে বাড়ি ফিরেছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার পাড়াগাও গ্রামের জাবেদ আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে ঢাকাস্থ কাওরান বাজার এলাকায় থেকে শান ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ৩দিন আগে বিকাল অনুমান ৩টায় মগবাজার এলাকা থেকে একটি অপহরন চক্র তাকে কৌশলে মাইক্রোবাসে তুলে মুখ বেঁেধ একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে তার কাছে ১লাখ টাকা মুক্তিপন দাবি করে। সে নিতান্ত গরীব বিধায় সে অপহরনকারীদের চাহিদামত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরে তা ৫০ হাজারে এসে ঠেকে। গত বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় অপহরনাকারীরা মাইক্রোবাসে করে তাকে নিয়ে আসে ওই টাকা পাওয়ার আশায়।
এদিকে জয়নালের কথামত তার বাড়ির লোকজন নির্ধারিত সময়ে টাকা নিয়ে না গেলে অপহরনকারীরা তাকে নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়। পরে ওইদিন রাত ৮টায় জয়নাল কৌশলে অপহরনকারীদের কবল থেকে পালিয়ে বাহুবলের মিরপুরে আসে। সেখানে সে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com