বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গজনাইপুর ইউপির উপ-নির্বাচন তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে রির্টানিং কর্মকর্তা সাইদুর রহমান স্বতন্ত্র তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়- গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহ নওয়াজ পেয়েছেন (ঘোড়া) প্রতীক, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু পেয়েছেন (চশমা) প্রতীক, গজনাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জমশেদ আলী পেয়েছেন (আনারস) প্রতীক। নির্বাচনের তফশীল অনুযায়ী- ২৭ জুলাই শনিবার গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ইউনিয়ন চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচনে চরম ভরাডুবি হয়ে জামানত বাজেয়াপ্ত হয় মুকুলের। পদত্যাগের পর পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com