মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মন্ডলীর সদস্য হলেন নবীগঞ্জের মাসুদ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য হয়েছেন নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা শেখ মাসুদুর রহমান। গত (২৬ জুন) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আহসান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যক্রমকে আরো গতিশীল, সক্রিয় ও শুদ্ধ সংস্কৃতি প্রসার করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে শেখ মাসুদুর রহমানকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য হিসেবে মনোনিত করা হলো।
শেখ মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শেখ মাসুদুর রহমান উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর জ্যেষ্ঠ সন্তান ও নবীগঞ্জের সামাজিক সংগঠন ‘জাগো ফাউন্ডেশন’ এর সম্পাদক মণ্ডলীর সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com