সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে ফ্রিজে রাখা ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি ॥ ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কিছু অসাধু কসাইরা ফ্রিজে রাখা ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করছে। আর এসব মাংস খেয়ে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। যদিও ডাক্তার দিয়ে পরীক্ষা করে গরু জবাই করার কথা থাকলেও এ আদেশ মানছে না কেউই। যে যার ইচ্ছামতো এসব গরু জবাই করছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে রাখা মাংস বিক্রির অভিযোগে শায়েস্তানগরের এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিদিনই শায়েস্তানগর বাজারের পূর্ব পাড় ও শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার, ড্রাইভার বাজার ও পুরান বাজারে প্রতিনিয়তই রোগা গরু ও ফ্রিজে রাখা মাংস বিক্রি করা হচ্ছে। তবে এদিকে ভ্রাম্যমান আদালত জানিয়েছেন এ অভিযান নিয়মিতভাবে চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com