রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা ছাত্রদলের সভাপতি রিংগনের মুক্তির দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনের মুক্তির দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতৃবৃন্দ। ২নং (পূর্ব) বড় ভাকৈর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৩ টায় স্থানীয় কাজিগঞ্জ বাজারে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হোসাইন আহমদ নাসির এর নেতৃত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিবের পরিচালনায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার আহবান জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবী করেন। এতে বক্তব্য রাখেন- ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি ইসলাম উদ্দিন, ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ মিলাদ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ আহমদ আলমগীর ,উপজেলা ছাত্রদল নেতা মুজ্জাকির হোসেন, ছাত্রদল নেতা তোফায়েল, মাছুম, মিজানুর রহমান, সফি আহমদ, সাইদুর রহমান, জুয়েল আহমদ, মুসা মিয়া, নাসির মিয়া, সাইফুল ইসলাম, নজির আহমদ, সুমন আহমদ, সমাজ আহমদ, সাকিল আহমদ, জাহাঙ্গীর আহমদ, জিল্লুল আহমদ, সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও ভার্চুয়ালে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লন্ডন মহানগর যুবদল নেতা দিপু আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com