বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মতবিনিময় সভায় মেয়র আতাউর রহমান সেলিম ॥ শহরের বর্জ্য ব্যবস্থাপনা সুশৃংখল অবস্থায় নিয়ে আসতে পৌরবাসীর সহযোগিতা চাই

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন- হবিগঞ্জ শহরের পুরো বর্জ্য ব্যবস্থাপনাকে একটি সুশৃংখল অবস্থায় নিয়ে আসতে চাই। আর সে জন্য পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি হবিগঞ্জ পৌরসভা আয়োজিত পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত ‘উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা’য় সভাপতির বক্তব্য রাখছিলেন। মেয়র বলেন,‘ বর্জ্য ব্যবস্থাপনায় হবিগঞ্জ পৌরসভা গত ৩ বছরের অনেক দুর এগিয়েছে। পৌরসভার কোন ডাম্পিং স্টেশন ছিল না। বাইপাস সড়ক হতে ২০ বছরের আবর্জনার স্তুপ সরিয়েছি। সাথে সাথে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করে শহরের ৪ কিলোমিটার দুরে ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এখন সারা শহরের বর্জ্য ব্যবস্থাপনা একটি সুশৃংখল অবস্থার মধ্যে নিয়ে আসতে পারলে আমরা পাবো একটি স্বাস্থ্যকর, সুন্দর ও পরিচ্ছন্ন শহর। শহর পরিচ্ছন্ন থাকলে আমাদের নতুন প্রজন্ম সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে।’ শনিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত ‘উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। এ সভায় হবিগঞ্জ পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে মেয়র মুক্ত আলোচনা করেন। মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনাকে আরো উন্নত করতে বাড়ী-বাড়ী বর্জ্য সংগ্রহ কার্যক্রমকে আরো জোরদার করা হবে।’ পৌর এলাকার সকল এলাকার বাসিন্দাদের তিনি যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে বর্জ্যবাহী ভ্যানগাড়ীতে দেয়ার জন্যে তিনি আহবান জানান। মেয়র বলেন, ‘আসন্ন ঈদ উল আযহায় শহর যাতে পরিস্কার-পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানী দিয়ে কোরবানীকৃত পশুর উচ্ছিষ্টাংশ মাটিতে পুতে ফেলতে হবে অথবা নির্ধারিত স্থানে ফেলতে হবে।’ তিনি বলেন,‘এ বছর পৌরসভার গরুর বাজারের সামনে বাইপাস রোডে গরু রাখা যাবে না। এর বিকল্প হিসেবে নাতিরপুর রেলের বড় পুকুরের পাড়ে গরু রাখার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে বাইপাসে অন্যান্য বছরের মতো অসহনীয় যানজটের সৃষ্টি হবে না।’
মতবিনিময় সভায় হোটেল রেষ্টুরেন্টের আবর্জনা কর্তৃক সৃষ্টি বিড়ম্বনার ব্যাপারে আলোচনা হয়। বক্তারা বলেন রেষ্টুরেন্টের আবর্জনা বস্তায় করে নতুন ষ্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কের পাশে গভীর রাতে ফেলা হয়। অথচ এই এলাকাকে হবিগঞ্জ পৌরসভা দীর্ঘদিনের আবর্জনামুক্ত করেছে। যারা রাতের আধারে এই বস্তাগুলো ফেলছে সেই সকল রেষ্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় পৌর কাউন্সিলদের মাঝে বক্তব্য রাখেন- মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও শেখ সুমা জামান। সিডিসি বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িতদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আরব আলী, মনীষ আচার্য্য, মোঃ কামাল উদ্দিন খান, ভানু বনিক, মোঃ আলাউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com